
শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। চণ্ডীদাসের স্মরণ করে আবারও বিস্ফোরক পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।
M
তিনি লিখেছেন, বাঙালি কবি চণ্ডীদাস পদাবলী-মাধুর্য্যের ১৫৬ নম্বর পঙ্ক্তিতে লিখেছিলেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এর আগে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়ে পোস্ট করেছিলেন তিনি। সন্দীপ ঘোষের গ্রেফতারির দিন সোমবার মিডল স্ট্যাম্প উড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় সরবহওয়ায় সুখেন্দু শেখরকে ২বার ডেকে পাঠায় কলকাতা পুলিশ। তাই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুখেন্দুশেখর রায়। তারও আগে ১৪ অগাস্টা রাতদখলের কর্মসূচিকে সমর্থন জানিয়ে নিজেও অবস্থানে বসেছিলেন।









