
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাতের কচ্ছ-র পর এবার রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কাশিম।রাজস্থানের ডিগ থেকে কাশিমকে গ্রেফতার করে রাজ্যের অপরাধদমন শাখা এবং গোয়েন্দারা।
সূত্রের খবর, অপারেশন সিঁদুর-এর সময় পাকিস্তানে একাধিক বার ফোনে যোগাযোগ করেছিলেন কাশিম। কাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, ওই সময়ে কাদের সঙ্গে কথা হয়েছিল, কাশিমের ফোন ঘেঁটে সেই তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুধু ফোনে যোগাযোগই নয়, পাকিস্তানে বেশ কয়েক বার গিয়েছিলেন বলেও সন্দেহ করা হচ্ছে। কাশিমের ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোনও গোপন তথ্য পাচার করেছেন কি না কাশিম, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
