গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment চলছে স্বস্তিকার লড়াই

    চলছে স্বস্তিকার লড়াই

    0
    175
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    স্বস্তিকা মুখার্জি বহু আগেই নিজেকে প্রমাণ করেছেন।অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও বহু ফ্যান ফলোয়ার রয়েছে।

     ২৪ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এখনও অডিশন দেন অভিনেত্রী। তা নিয়ে কোনও রাখঢাকও নেই তার। গর্ব করে নিজেই জানিয়েছেন অডিশন দেওয়ার কথা। স্বস্তিকা নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যান। তাঁর কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজের প্রসাধনী করা শিখেছেন। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।অন্যদিকে ,টলিপাড়ার পাশাপাশি মুম্বাইয়ে একের পর এক কাজ করেছেন স্বস্তিকা। এই অডিশনও মুম্বাইয়ে কোনও কাজের জন্যই।অভিনেত্রীর কথায়,এই শহর মাটিতে পা রাখতে শেখায়। প্রত্যেক অভিনেতাকে তাদের ফাঁপা অহঙ্কার ,ইগো ছেড়ে আসতে হয় ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পরে উজ্জ্বল তারার মতো চমকায়।আর নিজের বিষয়ে স্বস্তিকা বলেছেন, মাত্র ২০-২১ বছর বয়সে কাজ শুরু করেছিলেন।৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছেন।

    এই শহরটাও তাঁর ঘরের মতো হয়ে গিয়েছে। স্বস্তিকা মুখার্জির অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়। উল্লেখ্য স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি,টেক্কা-তে।