চলতি সপ্তাহেই কমবে গরম! খুশির খবর হাওয়া অফিসের

0
135
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

তাপপ্রবাহের পূর্বাভাস ছিল, কিন্তু সপ্তাহের শুরুতেই খুশির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তবে সপ্তাহ শেষে ফের বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় ৩৩ ডিগ্রি, জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদমান। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে গত কয়েকদিন অঝোরে বৃষ্টি হলেও আপাতত পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই আগামী চার-পাঁচ দিনে।

দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এই মুহূর্তে নতুন করে তুষারপাতেরও সম্ভাবনা নেই বলে হাওয়া অফিস সূত্রে খবর।