গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk চলল যাত্রিবাহী ট্রেন, ‘অসঙ্গতি’, মানল রেল

    চলল যাত্রিবাহী ট্রেন, ‘অসঙ্গতি’, মানল রেল

    0
    144
    Running passenger train anomaly Manal Rail
    Running passenger train anomaly Manal Rail
    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সকালে আপ লাইন ধরে খুব ধীর গতিতে কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেসকে পার করানো হয়েছে।
    সোমবারের পর এই প্রথম কোনও যাত্রিবাহী ট্রেন দুর্ঘটনাস্থল পেরোল। মঙ্গলবার দুর্ঘটনাস্থলে ছিলেন রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। তিনি বলেছেন, আগামী দু’-তিন ঘণ্টার মধ্যে ডাউন লাইনেও ট্রেন চলাচল শুরু হবে। খুব শীঘ্রই আপ এবং ডাইন— দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হবে। অন্যদিকে ডাউন লাইনে বৈদ্যুতিন তার লাগিয়ে রেল চলাচলের কাজ শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে সেটাও স্বাভাবিক হয়ে যাবে। আপ এবং ডাউন লাইন দু’টোই সম্পূর্ণ ভাবে স্বাভবিক করার কাজ চলছে৷ অন্যদিকে কী কারণে এই দুর্ঘটনা, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সিগন্যাল বিভ্রাটই কি দায়ী দুর্ঘটনার প্রশ্নে ডিআরএম বলেছেন, কমিশন অফ রেলওয়ে সেফটির আধিকারিকেরা ইতিমধ্যেই ঘটনাস্থসলে এসে পৌঁছেছেন৷ তাঁরা প্রথমিক ভাবে কাজও শুরু করেছেন। তাঁরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন। বয়ানও নথিবদ্ধ করা হবে।একই সঙ্গে তিনি দুর্ঘটনার নেপথ্য কারণ হিসাবে একাধিক অসঙ্গতি’র কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর কথায়,দুর্ঘটনার প্রাথমিক কারণ অনুসন্ধান করা হবে। তবে প্রাথমিক ভাবে অনেক অসঙ্গতি ধরা পড়েছে। সিগন্যাল ফেলিওর, কর্মীদের অসাবধানতা’-সহ কিছু কিছু বিষয় নজরে আসছে৷ তবে এ বিষয় নিয়ে শেষ রায় কমিশন অফ রেলওয়ে সেফটি দেবে।