চাঁচলে স্বাস্থ্যকেন্দ্রও নিজের নামে করলেন তৃণমূল নেতা!

0
268
ছবি সৌজন্যে : নিজস্ব
এবার মালদায় স্বাস্থ্যকেন্দ্র নিজের নামে করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের এক নেতা। বিষয়টি বিএলআরও অফিসে ধরা পড়তেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল।
জমি মাফিয়া হিসেবে পরিচিত ওই নেতার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থাগ্রহণের দাবি তুলেছে তৃণমূলই। ঘটনার জেরে মালদার গাজোলের ময়না গ্রামে শোরগোল পড়েছে। স্বাস্থ্য কেন্দ্র সহ এলাকার দখল নিতে প্রস্তুতিও শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীরা। এই খবর জানাজানি হতেই স্বাস্থ্যকেন্দ্র পাহারা দিতে শুরু করেছেন গ্রামবাসীরা। অভিযোগ জমা পড়েছে বিএমওএইচ সহ পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে। এই ঘটনায় আইনত কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অভিযোগ ময়না গ্রামের স্বাস্থ্য কেন্দ্রটি জালিয়াতি করে নিজের নামে করে ফেলেছেন তৃণমূল নেতা বিশ্বনাথ মজুমদার।
তাঁর বিরুদ্ধে অনেক পরিবার বিশেষ করে আদিবাসীদের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর সঙ্গে এলাকার তৃণমূলের নেতাকর্মীরাও জড়িত। স্থানীয়দের অভিযোগ এ কারণে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি।