
চাওয়ালা’র ছেলে দেশ চালাবে মানতে চায়নি কংগ্রেস। সংসদীয় দলের বৈঠকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচন সবদিক থেকেই এনডিএ-র মহাবিজয়।
তবে দু’দিন এমনভাবে চলল যেন তাঁরা হেরে গেছেন। এই জয়কে স্বীকার না করার চেষ্টা চলেছে।এনডিএ উন্মাদের মতো উল্লাস করে না, পরাজিতদের নিয়ে উপহাসও করে না। এটা তাদের সংস্কার। এনডিএ সবথেকে মজবুত জোট সরকার। দশ বছর পরও কংগ্রেস মানুষের আস্থা অর্জন করতে পারেনি। ২০১৪, ২০১৯, ২০২৪-তিনটি নির্বাচন মিলিয়ে কংগ্রেস যত আসন পেয়েছে, তার থেকে বেশি আসন এবারে জিতেছে বিজেপি। ইন্ডি জোট এবার গর্তে পড়বে। ইন্ডি জোট দেশের মানুষের সামর্থ্যকে বুঝতে চায় না। কংগ্রেসের ইউপিএ নাম বদলে নিলেও, তাদের পরিচয় একই রয়ে গিয়েছে। দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। ইন্ডি জোট এক ব্যক্তির বিরোধিতা করার যে এজেন্ডা নিয়েছিল, তার জন্য জনগণ তাদেরই বিরোধী আসনে বসিয়ে দিয়েছে। তাঁরা ছবি তোলার জন্য জোট ঘোষণা করলেও, একাধিক রাজ্যে নিজেদের মধ্যে লড়েছে, একে অপরের পিঠে ছুরি মেরেছে।
