
২০২২-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি সল্টলেকের করুণাময়ীতে। আবেদন চাকরির জন্য ইন্টারভিউ পেতে বিকাশ ভবনে যেতে দেওয়া হোক তাঁদের।
মিছিল শুরু আগেই চাকরিপ্রার্থীদের বাধা দেয় বিধাননগর পুলিশ। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নামার সময় তাদের আটক করে বিধাননগর পুলিশ। প্রকাশ্যে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়াল পুলিশ এবং আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। করুণাময়ী মেট্রোর ভিতরে ঢুকেও বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের। পুলিশি ঘেরাটোপ পেরিয়ে চাকরিপ্রার্থীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযান ভেস্তে দিতে প্রথমে চাকরিপ্রার্থীদের আটকানো হয়। পরে তাঁদের গায়ে হাত তোলা হয়। চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
