গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata চাকরিপ্রার্থীদের হাইকোর্ট অভিযানে রাস্তায় কুণাল

    চাকরিপ্রার্থীদের হাইকোর্ট অভিযানে রাস্তায় কুণাল

    0
    135
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাকরিপ্রার্থীদের হাইকোর্ট অভিযানে যোগ দিয়েছেন কুণাল ঘোষ। মামলার ফাঁসে আটকে রয়েছে চাকরি। দ্রুত নিয়োগের দাবিতে শুক্রবার বিকেলে হাইকোর্ট অভিযানে নামে ২০১৬-র এসএলএসটি শারীর-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা।
    মিছিল করে হাইকোর্টের দিকে যাওয়ার পথে রানি রাসমণি অ্যাভিনিউয়ের মিছিল আটকায় পুলিশ। এরপর সেখানেই চাকরিপ্রার্থীদের সঙ্গে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। চাকরিপ্রার্থীদের হয়ে কুণাল ঘোষ বলেছেন এরা এসএলএসটি ওয়ার্কএডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যোগ্য প্রার্থী। এদের কোনও সিবিআই নেই। সুপ্রিম কোর্টে সম্পর্ক নেই। রাজ্য সরকার এদের দাবিতে সাড়া দিয়ে সব আইনি দিক খতিয়ে দেখে নিয়োগ দিয়ে দিয়েছেন ।
    কিন্তু বিকাশরঞ্জন ভট্টাচার্যরা একটা অন্যায় মামলা করে এদের নিয়োগ আটকে দিয়েছে। অবিলম্বে এব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি তুলেছেন কুণাল ঘোষ।