
২০১৬-র এসএসসি চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুবল সরেনের মৃত্যু হয়েছে।পরিবারের দাবি চাকরি হারিয়ে প্রবল মানসিকচাপে সেরিব্রাল স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্ট্রোক হওয়ায় প্রথমে ডেবরা হাসপাতাল পরে কলকাতায় আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয়েছে সুবল সরেনের। হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েছেন সুবল সরেনের স্ত্রী। কেঁদে কেঁদে বলতে থাকেন চাকরি চলে যাওয়ার পর অনেক চিন্তা করতেন। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সুবল।





