গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata চাকরিহারাদের ওপর লাঠি চালালো পুলিশ

    চাকরিহারাদের ওপর লাঠি চালালো পুলিশ

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের ওপর লাঠি চালালো পুলিশ। মারের চোটে মাটিতে লুটিয়ে পড়েন চাকরিহারারা। গলাধাক্কা, লাথি, ঘুষি বাদ পড়ল না কিছুই। ভলান্টিয়ার সার্ভিস নয় সপদে ফেরানোর দাবিতে বুধবার কসবার ডিআই অফিসে জমায়েত করেন চাকরিহারারাদের একাংশ।

    তালা ভেঙে ডিআই অফিসে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। এরপরেই পুলিশ গিয়ে সেখানে লাঠিচার্জ শুরু করে। শিক্ষকদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছাড় পাননি শিক্ষিকারও। টেনে হিঁচড়ে সরানো হয় চাকরিহারা শিক্ষকদের। মাথায় লাঠির আঘাত করা হয় বলে অভিযোগ। শিক্ষককে লাথিও মারতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের। লাঠির আঘাতে বেশ কয়েকজনের হাত-পা ভেঙেছে বলে অভিযোগ। পুলিশের দাবি আইন ভেঙেছে বলেই লাঠিচার্জ করা হয়েছে। লাঠি মারলেও চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। নেতাজি ইন্ডোরে আশ্বাস দিচ্ছেন, আর এখানে তাঁর পুলিশ লাঠি চালাচ্ছে।

    আগামী দিনে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা। বারাসাতে এসএসসি অফিসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। চাকরির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।