২০১৬-র পুরো প্যানেল বাতিল করা হয়েছে বলে আইনজীবীরা যখন ব্যাখ্যা দিচ্ছেন তখন যোগ্য চাকরিহারারে পাশে দাঁড়াল মধ্যশিক্ষা পর্ষদ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
মধ্যশিক্ষা পর্ষদের অফিসে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হইচ্ছে। সোমবার হাইকোর্টের রায়ের পর সকালে শহিদ মিনারে ধর্নায় বসেন সদ্য চাকরিহারানো শিক্ষকরা। প্রশ্ন তুলছেন যোগ্যরা কি দোষ করল। আর তখন আইনজীবীদের ব্যাখ্যা এসএসসি-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল করা হয়েছে। সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হাইকোর্ট নির্দেশ দিইচ্ছে। আইনজীবীরা আরও বলছেন যাদের বয়স পেরিয়ে গিয়েছে তারা আর পরীক্ষায় বসতে পারবেন না। নতুন করে ট্রেন্ডার ডেকে আবারও বরাত দিতে হবে বলে জানিয়েছেন তারা। সঠিক পদ্ধতি মেনে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলেছে হাইকোর্ট।
