চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর মাসিক ভাতা

0
223

চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। মুখ্যসচিবের মারফত মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছেন, মামলার নিষ্পত্তি যত দিন না হচ্ছে, তত দিন চাকরিহারা শিক্ষাকর্মীদের এই ভাতা দেবে রাজ্য সরকার।