চাকরি খেয়ে বড় বড় কথা মোদীর – মমতা

0
205
CHAKRI KHE A BARO BARO KOTHA MODI R MAMATA
CHAKRI KHE A BARO BARO KOTHA MODI R MAMATA
যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে প্রধানমন্ত্রী যখন রাজ্য বিজেপিকে লিগ্যাল সেল গঠনের নির্দেশ দিয়েছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চাকরি খেয়ে বড় বড় কথা বলছেন। রায়নার সভা থেকে তৃণমূল নেত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন ২৬ হাজার চাকরি তো তিনি এবং তাঁর দল খেয়েছে।
অভিযোগ করেছেন সিপিএমকে টাকা দিয়ে আইনি লড়াই চালিয়েছে প্রধানমন্ত্রীরই দল। সিপিএম-বিজেপি একসঙ্গে শিক্ষকদের চাকরি খেয়ে লজ্জা নেই বলে আক্রমণ করেছেন তিনি। চাকরিও কেড়ে নেবে আবার বড় বড় কথা বলবেন নরেন্দ্র মোদী এটা তো হতে পারে না। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেছেন নির্বাচন আসলে মনে পড়ে দগ্ধ জায়গায় কিভাবে আরেকটু আগুন লাগাতে হয়। প্রধানমন্ত্রীকে সাধুবাবা বলেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।