
চাকরি চোরদের বাঁচাতেই যোগ্যদের বলি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে নথি দিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন চাকরি-চোরদের বাঁচাতেই প্রায় ২৬ হাজারের শিক্ষকের চাকরি ইচ্ছে করেই বলি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, যোগ্যদের এই যন্ত্রণার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাঁর অভিযোগ, যাতে কোনওভাবে অযোগ্য আর যোগ্যদের আলাদা না করা যায়। তার জন্য পদক্ষেপও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই কারণে প্রমাণ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।








