
চাকরি ফিরে পেতে এসএসসি ভবন অভিযান করেছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। বেশকিছু দাবিও তুলেছেন তাঁরা। রিভিউ-র ফলাফল না দেখে ফর্ম ফিলআপ করানো যাবে না।
পাশাপাসি যোগ্যদের তালিকা প্রকাশের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি সমস্ত ওএমআর প্রকাশ করে রিপ্যানেলের জোরালো দাবি তুলেছেন তাঁরা। ১৫ মে বিকাশভবনে তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতির ঘটনায় বৃহস্পতিবার ফের দুই শিক্ষককে তলব করেছে পুলিশ। পুলিশের তরফে হাবিবুল্লা ও আবদুল্লা নামে দই শিক্ষককে তলব করা হয়েছে। এই প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ পুলিশ আন্দোলন ভাঙার চক্রান্ত করছে। যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশভবনে কথা বলেছিলেন, বেছে বেছে তাঁদেরই বারবার ডাকা হচ্ছে। তবে এভাবে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল চালুর দাবিতে এবিভিপির বিকাশভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। এবিভিপির তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ৭ দিনের মধ্যে অনলাইন ভর্তির পোর্টাল চালু না হলে শিক্ষামন্ত্রী বাড়ি ঘেরাও হবে।
