চাকরি বাতিলের নির্দেশ বেআইনি : মমতা

0
176
Mamata doesnt think everyone is corrupt
Mamata doesnt think everyone is corrupt

হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশ বেআইনি। হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবে রাজ্য। রায়গঞ্জে চাকুলিয়ার নির্বাচনী জনসভা থেকে চাকরি বাতিল প্রসঙ্গে এইভাবেই সোচ্চার হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, চাকরি বাতিলের বেআইনি নির্দেশের বিরুদ্ধে উচ্চ-আদালতে যাবেন। চিন্তা না করার কথা বলে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন দলনেত্রী। তিনি বলেছেন,যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও তিনি সবসময় পাশে থাকবেন। চাকরি বাতিল যাঁদের করা হয়েছে, তাঁরা হতাশ হয়ে চিন্তা করবেন না। যতদূর লড়াই করার লড়াই করবেন। পাশাপাশি এদিন দশ লক্ষ সরকারি চাকরি প্রস্তুত থাকার কথাও বলেছেন তিনি।