চাকরি বাতিলের মধ্যে নিয়োগ চেয়ে পথে আপার প্রাইমারিও

0
261
uppar primary dhorna
uppar primary dhorna
কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকারা যখন দিশেহারা তখন চাকরির দাবিতে আবারও পথে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।
২০১৫-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের দাবি ১০ বছর ধরে চাকরি জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন। আর কতদিন এভাবে থাকতে হবে। বুধবার চাকরির দাবিতে তাঁদের আন্দোলন ৫০০ দিনে পড়েছে। প্রখর রোদে ডোরিনা ক্রশিংয়ে সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। দাবি একটাই আর প্রতিশ্রুতি নয়, এবার চাকরি দিতেই হবে। চাকরিপ্রার্থীদের সরাতে পুলিশ গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসাও বাধে।