চাকরি বাতিলে দায় নিতে নারাজ এসএসসি

0
211

২৬ হাজারের চাকরি বাতিলের পরেও দায় নিতে নারাজ এসএসসি। সেইসঙ্গে ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে না। কার্যত স্পষ্ট করেছেন এসএসসি-র চেয়ারম্যান। তাঁর দাবি নতুন নিয়োগে কারা অংশ নেবেন, সুপ্রিম কোর্টের রায়ে তা স্পষ্ট উল্লেখ নেই বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান। তবে তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছেন। ১-২ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কোনওভাবেই তা তিন মাসের মধ্যে সম্ভব নয় বলে জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার।