চাকরি বাতিলে শিক্ষা দফতরের দিকে দায় ঠেললেন মমতা

0
337
sikhhok ra ne gele BJP porabe mamata
sikhhok ra ne gele BJP porabe mamata
অমিত শাহ যখন ঘুষের জন্য ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তখন ২ কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করে বলেছেন স্কুলে শিক্ষক না গেলে কি বিজেপি পড়াবে।
ভাতারের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে বলেছেন বাংলায় যখন তাঁর সরকার চাকরি দেয়, তখন কোর্টকে দিয়ে চাকরি বাতিল করে দেওয়া হয়। ভুল তো হতেই পারে, বলে দিলে সংশোধন হয়ে যেত। তা না করে একটা রায় দিয়ে ২৬ হাজার জনের চাকরি খেয়ে নেওয়া হল। তিনি আরও বলেছেন ভুল তো যেকেউ করতে পারে। সবটা তো আর তিনি দেখেন না, এরজন্য শিক্ষা দফতর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে। এর আগে তারাপীঠের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির একটা কথায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন ৮ বছরের বেতন ৪ সপ্তাহে ফেরত দিতে বলেছে। শেষে তিনি বলেছেন যাঁরা রায় দিয়েছেন তাদের বাড়ির ছেলে মেয়ের চাকরি গেলে কি হত।