
তৃণমূলের চামড়া তুলে ডুগডুগি বাজানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে।
তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হয় আন্দোলনকারীদের। প্রতিবাদে মাথাভাঙা শহরে শুভেন্দু নেতৃত্বে মিছিল করে বিজেপি। সেখান থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন পুলিশ না থাকলে চামড়া তুলে ডুগডুগি বাজাতে এক মিনিটও সময় লাগবে না। তিনি আরও বলেছেন চুরি করে পঞ্চায়েত, পুরসভা দখল করে, ডাকাতি করে নিশীথ প্রামাণিককে হারায়, বিরোধীদের শেষ করে দেওয়ার সবরকম চেষ্টা করছে তৃণমূল। বিরোধীরা যে শেষ হয়নি, সেটা বুঝিয়ে দিতেই তিনি এসেছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন ট্রেলর দেখিয়ে গেলেন, সিনেমা এর পরের বারে এলে দেখাবেন।
