চারধাম যাত্রায় মৃত্যু ৫২ পুণ্যার্থীর

0
214
52 pilgrims died in Chardham Yatra
52 pilgrims died in Chardham Yatra
চারধাম যাত্রার মাত্র ১৬ দিনের মধ্যে ৫২ পুণ্যার্থীর মৃত্যুতে উদ্বিগ্ন প্রশাসন। তারমধ্যে শুধুমাত্র কেদারনাথেই ২৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
মৃতদের মধ্যে ৪০ জনের বয়স পঞ্চাশোর্ধ্ব। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে পুণ্যার্থীদের।গঢ়ওয়ালের প্রশাসনিক আধিকারিক বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, ১৬ দিনে ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বেশির ভাগের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কেদারনাথ ছাড়াও এই ক’দিনে বদ্রীনাথে মৃত্যু হয়েছে ১৪ জনের। যমুনোত্রীতে ১২, গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে।চারধাম যাত্রায় আসা পুণ্যার্থীদের নিয়মিত স্ক্রিনিং করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে রেজিস্ট্রেশন সব কিছু খতিয়ে দেখার পর তবেই এই যাত্রায় ছাড় দেওয়া হচ্ছে। মেডিক্যাল পরীক্ষার সময় কোনও পুণ্যার্থীর সমস্যা ধরা পড়লে, এই যাত্রায় না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বিনয় শঙ্কর পাণ্ডে আরও জানিয়েছেন, চারধাম যাত্রার শুরুতে একসঙ্গে বিপুল সংখ্যাক পুণ্যার্থী এসে পড়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছিল।  কিন্তু তা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। এমন অনেক পুণ্যার্থী রয়েছেন যাঁরা এই যাত্রায় নাম নথিভুক্তই করাননি। তাঁদের চিহ্নিত করে পদক্ষেপ করা হচ্ছে।