গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ : ঋতুপর্ণা

    চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ : ঋতুপর্ণা

    0
    74
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নতুন বছরের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপরই পা ফেলতে হবে ২০২৬-এ। পুরোনো বছরের প্রাপ্তি থেকে শুরু করে নতুন বছরের পরিকল্পনা,সবকিছুর হিসাব-নিকাশ চলছে। যেমনটা কষছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একদিকে ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর ক্ষত, অন্যদিকে পেশাগত জীবনে সাফল্যের জয়জয়কার। সব মিলিয়ে ২০২৫ সালটা ছিল অভিনেত্রীর জন্য মিশ্র অনুভূতির বছর। এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছেন, এখনো প্রতিদিন মায়ের কথাই মনে পড়ে।

    ভাবতেই পারেন না যে মানুষটা নেই। আর কোনোদিন দেখতে পাবেন না। সে যন্ত্রণাটা যখনই উপলব্ধি করেন, কষ্ট হয়। ভেঙে যায় ভেতরটা। তবে বছরের শেষ দিনটা এবার ভিয়েতনামে পরিবারের সঙ্গে কাটাব। একরাশ আশা নিয়ে যাতে এভাবেই বেঁধে বেঁধে থাকতে পারেন।এদিকে,মাকে হারালেও কাজের দিক থেকে এ বছরটা যে খুব ভালো কেটেছে, সেটাও বলতে ভোলেন নি অভিনেত্রী। তার কথায়, বছরটা খুব জমজমাট কেটেছে। যার মধ্যে অন্যতম হলো,পুরাতন। যা নিয়ে হইচই পড়েছে। অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। বেলা, গুডবাই মাউন্টেন, লক্ষ্মীকান্তপুর লোকাল, নজরবন্দি, ম্যাডাম সেনগুপ্ত-র মতো ছবি রিলিজ হয়েছে।আরবাজ খানের সঙ্গে একটা হিন্দি সিনেমা রিলিজ হয়েছে। ভালো লেগেছে দর্শকের। বছরের শুরুর দিকে একটা ফরাসি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেখা বলে একটি সিনেমায় দীর্ঘ বছর পরে মমতা শঙ্করের সঙ্গে কাজ করলেন।

    হায়দরাবাদে একটা নাচের অনুষ্ঠানও করেছেন। সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে। নতুন বছরেও আশা করি খুব ভালো কিছুই হবে।নতুন বছরের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, ভালো যা কিছু হবে সাদরে গ্রহণ করে নেবেন। আর ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য যেন ভালো কিছু করতে পারেন।