চাষের জমির ডোবায় কৃষকের দেহ 

0
216
Farmers body in a pond in the farmland
Farmers body in a pond in the farmland
চাষের জমির ডোবা থেকে কৃষকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত চাষি বছর ৬৫-র পল্লব বিশ্বাস।
জানা গিয়েছে, সোমবার বিকেলে বাড়ি থেকে বেরোনোর পর দীর্ঘক্ষণ না ফেরায় ওই কৃষকের পরিবারের লোকজন খোঁজ চালাতে শুরু করে। এরপরই বাড়ির পাশের চাষের জমির ডোবায় তাঁর মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই পুলিশে খবর গেলে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। এরপরই মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। চাষির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। কৃষকের মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।