চা-চক্রে এলাকাবাসীর বিক্ষোভের মুখে দিলীপ

0
1136
ছবি সৌজন্যে : নিজস্ব
চা-চক্রে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরিগেট এলাকায় বৃহস্পতিবার সকালে খড়গপুর সদর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চা-চক্রে যান। চা-চক্র শেষ করে বেরোনোর সময় এলাকাবাসীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়।
এলাকাবাসীদের দাবি এই এলাকায় যখন রেল কর্তৃপক্ষ বাড়ি ভাঙার নোটিস দিয়েছিল তখন একবারের জন্য দিলীপ ঘোষ এই এলাকাতে এসে সঙ্গে কথা বলেনি। কোন সমস্যায় পাশে এসে দাঁড়ায়নি।
এখন ভোট চাওয়ার জন্য এসেছে। দিলীপ ঘোষের কর্মী সমর্থকরা জয় শ্রী রামের স্লোগান দিতেই, অপরদিক থেকে জয় বাংলা শ্লোগান শোনা গিয়েছে।