
চা বাগানের জমি নিয়ে মিথ্যে প্রচার চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোপাধ্যায়। নাম না করে কার্যত বিজেপিকে ভূতুড়ে দল বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন চা বাগানের জমি আইনে কোনও বদল আনা হয়নি।
বন্ধ চা বাগানের উদ্বৃত্ত জমিকেই বাণিজ্যিক কাজকর্ম করার অনুমতি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন একসঙ্গে ৩০ একর জমি কাউকে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটন শিল্পে যুক্ত ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ কলেজ বিজেপি। বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনে আলোচনারও দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়করা। উত্তরবঙ্গে এর বিরুদ্ধে সভাও করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করেছেন রাজ্য সরকার চা শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে। যার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উত্তরের ৬টি খুঁকতে থাকা চা বাগান লিজে দেওয়া হচ্ছে। এই বাগানগুলোর কর্মীরা বেতন পাচ্ছিলেন না। সেই বাগানগুলো তিনবছরের জন্য লিজ দেওয়া হচ্ছে।
যাতে মালিকরা বেতন দিতে পারেন। যদি তাঁরা সফলভাবে চালাতে পারেন তবে বাগানগুলো ৩০ বছরের জন্য লিজ দেওয়া হবে।
