চা শ্রমিকদের পাশে, ভোট চুরি না : শুভেন্দু 

0
128
ছবি সৌজন্যে : নিজস্ব
চা শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, বিজেপি সবসময় উত্তরবঙ্গের প্রায় লক্ষাধিক চা শ্রমিকদের পাশে রয়েছে।
শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে ৩ বার চিঠি দিয়েছেন। এসআইআর বন্ধের জন্য ৩ বার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদের নাম রাখতে তৎপর রাজ্য। কিন্তু চা শ্রমিকদের কোনও ডকুমেন্ট নেই, কিন্তু তৃণমূলের তা নিয়ে কোনও মাথা ব্যথা নেই। শুভদনুর মন্তব্য, তৃণমূলের আমলে একাধিক চা বাগান বন্ধ। চা বাগানগুলি শেষ করার চক্রান্ত করছে তৃণমূল।
চা শ্রমিকরা ঠিকমতো বেতন পাচ্ছেন না। এদিকে, শুভেন্দু অধিকারীর আরও জানিয়েছেন, ‘২১ আর ‘২৪ সালের ভোটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন। কীভাবে ভোট চুরি আটকাতে হয় তা বুঝে সর্বশক্তি দিয়ে নামছেন আগামী বিধানসভা ভোটে।