চিংড়িঘাটায় পার্কিং বিবাদ! মহিলাকে ইট দিয়ে মার

0
152

পার্কিং বিবাদে মহিলাকে থান ইট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এমনই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ছে সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। অভিযোগ, মদ্যপ অবস্থায় ১৮ তারিখ রাতের বেলায় এই মহিলার বাড়ির নীচে রাখা গাড়ির উপর চড়াও হন অভিযুক্তরা। মহিলা থানায় খবর দেন। তারপর ওই মদ্যপ দুই যুবককে নিয়ে যায় পুলিশ। পরের দিন এরা ছাড়া পান। তার অব্যবহিত পরেই এই ঘটনা।