
বারুইপুর হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার অভিজিৎ নস্করকে হুমকির অভিযোগে আটক করা হয়েছে তৃণমূল নেত্রী মুনমুন মোল্লা’কে। অভিযোগ, তৃণমূলনেত্রী মুনমুন ওই ডাক্তারকে হাসপাতালে ঢুকে তাঁর চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেন।
ঘটনার সময় উপস্থিত রোগীরাই বিষয়টি জানায় বারুইপুর থানায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জয়নগরের বামুনের চকের বাসিন্দা মুনমুন মোল্লা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় বেশ কয়েকজন যুবকের একটি বিদেশি সংস্থায় চাকরি পাওয়ার কথা, সেই জন্য তাদের মেডিকেল টেস্টের প্রয়োজন। সেই মেডিকেল টেস্ট করাতেই এলাকার কিছু যুবককে নিয়ে তিনি বারুইপুর মহকুমা হাসপাতালে গিয়েছিলেন। মেডিকেল টেস্টের রিপোর্ট পেতে দেরি হওয়ায় তিনি চিকিৎসক অভিজিৎ নস্করের উপর চড়াও হন।
