গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk চিকিৎসকদের চ্যালেঞ্জ কোন্নগরের মৃত যুবকের মায়ের

    চিকিৎসকদের চ্যালেঞ্জ কোন্নগরের মৃত যুবকের মায়ের

    0
    195
    চিকিৎসকরা মিথ্যা কথা বলছেন, ডক্টর ফোরামের সদস্য পূর্ণব্রত গুইনকে ফোন করে সরাসরি চ্যালেঞ্জ করে একথাই বলেছেন, মৃত কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মা। মৃতের মায়ের ফোন পেয়ে অস্বস্তিতে চিকিৎসক সংগঠন
    যদিও এ বিষয়ে এখনও তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি বলেছেন, ডাক্তাররা যদি বলেন বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি, তাহলে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। সেদিন হাসপাতালে যারা ছিলেন আহত ছেলেকে সঙ্গে নিয়ে তাঁদের কাছে বার বার অনুরোধ করা হয়েছিল, ডাক্তার কোথায়। কিন্তু কেউ কিছুই জানায়নি। তাঁরা চিকিৎসা করেননি। এদিকে এই ঘটনায় বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন, তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য এক্স পোস্টে লিখেছেন, বিজেপির কেউ কেন কোন্নগরে মৃতর মা’র কাছে যাচ্ছে না, সমবেদনা জানাতে। এদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এক্স পোস্টে লিখেছেন, বিজেপি নাটক হিসাবে একজন মায়ের সন্তান হারানোর বেদনাকে উপহাস করছে, যা নির্লজ্জতা এবং নিষ্ঠুরতার প্রমাণ। একইভাবে তৃণমূলের তরফে এক্স পোস্টে লিখেছে, একের পর এক ট্র্যাজেডি- চিকিৎসকদের দায়িত্ব থেকে বিরত থাকার মানবিক মূল্য বাড়ছে। এই সময়, হুগলির হরিপালের এক ব্যক্তি তার নিদারুণ প্রয়োজনীয় চিকিৎসা প্রত্যাখ্যান করায় প্রাণ হারিয়েছেন। কোন্নগরের বাসিন্দা ছিলেন বিক্রম ভট্টাচার্য। ২৮ বছরের যুবকের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়, অভিযোগ উঠেছিল এমনই। এনিয়ে জল গড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত।