চিকিৎসকে মারধর, অভিযুক্ত হবিবপুরের বিডিও 

0
448
BDO of Habibpur accused of beating doctor
BDO of Habibpur accused of beating doctor

সরকারি চিকিৎসককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে বিডিও-র বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুর।

অভিযোগ, হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত নিজের স্ত্রীকে চিকিৎসার জন্যে হবিবপুরে ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল দায়িত্বে ছিলেন। অভিযোগ প্রথম থেকেই রুঢ় ব্যবহার করেন বিডিও। এরপরেই তিনি চিকিৎসককে মারধর শুরু করেন। মার খেয়েও সেই  চিকিৎসক চিকিৎসা করেন। চিকিৎসার পরেও হামলার চেষ্টা করেন বিডিও। পরে হুমকিও দিয়ে যান। এরপরে উর্ধতন কর্তৃপক্ষকে জানান চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল। পরে থানা ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও অভিযোগ দায়ের করেন। তবে এই নিয়ে মুখ খোলেননি বিডিও।