চিকিৎসক রজতশুভ্রতে আরও কড়া মেডিক্যাল কাউন্সিল

0
134
শুক্রবার সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। এবার সেই ব্রিটিশ নাগরিক চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে মেডিক্যাল কাউন্সিল। জোড়া নোটিসে গরহাজির হওয়ায় এবার পেনাল কমিটিতে হাজিরার নোটিসের প্রস্তুতি নেওয়ার শুরু করেছে মেডিক্যাল কাউন্সিল। শুধু তাই নয় বিদেশেও চিকিৎসায় গাফিলতির কোনও অভিযোগ থাকলে তাও দেখা হবে এমনটা খবর। যদিও চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি ব্রিটেনে ডাক্তারি করেছেন। রেজিস্ট্রেশনও ওখানকার।