চিড়িয়াখানায় দুই বাঘের মৃত্যু, ভিসেরা টেস্ট

0
184

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টার মধ্যে জোড়া বাঘিনীর মৃত্যুর কারণ জানতে ভিসেরা টেস্ট করা হচ্ছে। ইতিমধ্যে সেন্ট্রাল জু অথরিটির নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাঘের দেহ দটো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ বার্ধক্যজনিত কারণ বলছে। মঙ্গলবার সকালে আলিপুর চিড়িয়াখানায় ১৭ বছরের বাঘিনী পায়েলের মৃত্যু হয়। ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়েছিল পায়েলকে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল সে। আচমকা হাঁটাচলা, খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিল।