
চিনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এমনই অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।
সিঙ্গাপুরে শাংরি লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় ভলোদিমির জ়েলেনস্কি বলেছেন, চিনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।সুইৎজ়ারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন যোগ না দেওয়ার জন্য চিন বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে সেই সঙ্গেই ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির উদ্যোগে আয়োজিত ওই ১৫-১৬ জুনের শান্তি সম্মেলনে শতাধিক দেশ যোগ দেবে। তাৎপর্যপূর্ণ ভাবে সিঙ্গাপুরে ওই সম্মেলনে হাজির ছিলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন। তবে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।








