
চিনের হাসপাতালে আততায়ীর ছুরি হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।আহত বহু। দক্ষিণ চিনের ইউনান প্রদেশে।
সূত্রের খবর, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় দেড়টা নাগাদ ইউনানের জেনসিয়ং কাউন্টির একটি হাসপাতালে ছুরি হাতে ঢুকে পড়ে এক ব্যক্তি। সামনে যাকে পেয়েছেন, তাকেই এলোপাথাড়ি কোপাতে থাকেন। ছুরির আঘাতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও ২১ জন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করেছে ওই প্রদেশের প্রশাসন। প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ঝেনশিয়ং কাউন্টির একটি হাসপাতালে ওই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে।ইতিমধ্যে হামলার বেশ কিছু ফুটেজে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি হাসপাতালের লবিতে লাঠি হাতে অন্য ব্যক্তির দিকে ছুরি নিয়ে হামলা চালাচ্ছে।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। হামলার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।চিনে নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কয়েক বছরে চিনে ছুরি হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে।








