গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি, প্রতিবাদ ব্রিটিশ সংসদে

    চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি, প্রতিবাদ ব্রিটিশ সংসদে

    0
    10025
    ছবি সৌজন্যে : সংসদ টিভি
    সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারিতে তীব্র প্রতিবাদ ব্রিটিশ সংসদে। 
    বিরোধী কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যান সংসদে এই প্রসঙ্গ তুলেছেন। চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারী এবং ইসকন প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে, তার বিরোধিতাও করেছেন তিনি। ব্রিটিশ সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর প্রসঙ্গ সংসদে তুলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের দিকে ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধীরা। বব ব্ল্যাকম্যান ব্রিটেনের ইসকন মন্দিরের প্রসঙ্গ তুলে বলেছেন, তাদের দেশে সবচেয়ে বড় মন্দির পরিচালনা করে ইসকন। তাদের নেতা বাংলাদেশে গ্রেফতার হয়েছেন। বাংলাদেশে মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানের কথাও সংসদে জানিয়েছেন তিনি। ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে বাংলাদেশের হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় বাংলাদেশ সরকার ইসকনকে মৌলবাদী সংগঠন বলে উল্লেখ করেছে। ব্রিটেনের সংসদে সেই প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীরা। লেবার পার্টি পরিচালিত ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। ব্রিটিশ সাংসদ বলেছেন, বাংলাদেশের সরকারে যাই পরিবর্তন আসুক না কেন, কোনও অবস্থাতেই সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার সমর্থন করা যায় না।
    সারা বিশ্বেই ধর্মীয় স্বাধীনতা রক্ষা প্রয়োজন বলে মনে করেন তিনি। সংসদে এই প্রসঙ্গ উঠলেও ব্রিটিশ সরকারের তরফে বাংলাদেশ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।