চুঁচুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে

0
387
chatri srilota hani
chatri srilota hani
চুঁচুড়া কলেজে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক অধ্যাপকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার পিপুলপাতি হুগলি ওমেন্স কলেজে।
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে গেলে কলেজের অধ্যক্ষা বলেছেন আপাতত নির্যাতিতা ছাত্রীকে ওই অধ্যাপকের ক্লাস না করতে। এতেই ক্ষুব্ধ হন ছাত্রীর পরিজনেরা। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় অবাধে ক্লাস করাচ্ছেন তিনি। অভিযোগ বিষয়টি বিধায়ক অসিত মজুমদারকেও জানানো হয়েছিল তবে সুরাহা কিছুই মেলেনি। এই বিষয়ের চুঁচুড়ার বিধায়ক তথা কলেজের গভার্নিং বোর্ডের মেম্বার অসিত মজুমদার বলেছেন, ঘটনাটির মর্মে বিকাশ ভবনে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে যা নির্দেশিকা মিলবে সেটাই বহাল থাকবে। অন্যদিকে এই বিষয়ে কলেজের অধ্যক্ষা বলেছেন, সমস্ত বিষয়টি বিকাশ ভবনে জানানো হয়েছে। এবং বিকাশ ভবন থেকে এই বিষয়টি কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু পর্যায়ে খতিয়ে দেখে তবে মীমাংসা করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে গোটা রাজ্যজুড়ে কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। পাশাপাশি বেজায় ব্যস্ত রয়েছেন চুঁচুড়ার বিধায়ক তথা গভর্নিং বডির সদস্য অসীত মজুমদার। তাই এখনো পর্যন্ত গভর্নিং বডির পরবর্তী পর্যায়ে কোন বৈঠক করা সম্ভব হয়নি। পরবর্তীকালে বডির আলোচনায় যে সিদ্ধান্ত মিলবে সেই সিদ্ধান্তই গৃহীত হবে বলে জানানো হয়েছে।