চুরিই উদ্দেশ্য ছিল দুষ্কৃতীর, সইফকাণ্ডে পুলিশ

0
159

চুরি উদ্দেশ্য পিছনের দরজা দিয়ে সইফ আলি খানের বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেডাম জানিয়েছেন, এক দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে। সিসিটিভি ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা গিয়েছে। চুরির উদ্দেশ্যেই সে ঢুকেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এখনও ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়নি।