
আশ্রমে ঢুকে চুরির অপবাদে নাবালক পড়ুয়াকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয় একটি আশ্রমের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বারুইপুরের উত্তরভাগ এলাকায়।
বাধা দিলে মৃতের মামাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, গরমের ছুটিতে বারুইপুরে মামার বাড়িতে গিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্র। অভিযোগ, স্থানীয় আশ্রম কর্তৃপক্ষ চুরির অপবাদে বুধবার তাকে মারধর করে। গুরুতর জখম কিশোরকে হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের অভিযোগ, আশ্রমে অসামাজিক কাজকর্মের কথা জেনে ফেলাতেই ওই কিশোরকে পিটিয়ে মারা হয়। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কিশোরের পরিবার। আশ্রম কর্তৃপক্ষ এই নিয়ে মুখ খুলতে চায়নি।
