চুরির অভিযোগে শাসনে মহিলাকে গণপিটুনি, মল্লারপুরে যুবককে

0
183
LYNCHING CHELEDHORA SANDEHE NABALIKA SAHO 2 JON K MAAR
LYNCHING CHELEDHORA SANDEHE NABALIKA SAHO 2 JON K MAAR
চুরির অভিযোগে এবার উত্তর ২৪ পরগনার শাসনে মহিলাকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। অভিযোগ শাসনের কাঁচকলের একটি জামাকাপড়ের পাইকারি মার্কেট থেকে ব্যাগ ভর্তি কাপড় চুরি করে পালাচ্ছিল ওই মহিলা।
সন্দেহ হওয়ায় মহিলার ব্যাগে তল্লাশি করতে জামা-কাপড় বেরোয়। এরপরেই মহিলাকে আটকে রেখে গণধোলাই দেয় ব্যবসায়ীরা। খবর পেয়ে শাসন থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। পরে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। এদিকে বীরভূমের মল্লারপুরে মোবাইল চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রমজান শেখ নামে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালন শেখের বিরুদ্ধে মল্লারপুর থানায় অভিযোগ করেছেন রমজান শেখের বাবা।