গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk চুরি-দুর্নীতির টাকায় তৃণমূলের ভোটপ্রচার : শুভেন্দু 

    চুরি-দুর্নীতির টাকায় তৃণমূলের ভোটপ্রচার : শুভেন্দু 

    0
    345
    Election campaign of Trinamool with the money of theft and corruption  Shuvendu
    Election campaign of Trinamool with the money of theft and corruption Shuvendu
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার চড়ে ভোটপ্রচার করে বেরোলেও জনসভায় লোক হচ্ছে না। হুগলির ধনিয়াখালির জনসভা থেকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
    রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য বিজেপি ছোট্ট ছোট্ট পথসভাকে বড় বড় জনসভায় পরিণত করছে। এরপরই তিনি আরও বলেছেন তৃনমুল চুরির টাকায় সারা রাজ্যে পতাকা-ফ্ল্যাগ-ফেস্টুন লাগাচ্ছে।তবে এই চুরি, দুর্নীতি বেশিদিন চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বীরভূমের বড় গুন্ডা ছিল অনুব্রত মণ্ডল, সে এখন তিহারে গারোদের পিছনে। আরেক বাঘ ছিল সন্দেশখালির শেখ শাহজাহান সেও এখন বিড়াল হয়ে গিয়েছে। আর বাকি যারা রাজ্যে তৃণমলের গুন্ডারা রয়েছে তারাও খুব শীঘ্রই উচিত শিক্ষা পাবে।