স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করে সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। ওসির চেয়ারে বসে গৌতম দাস স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন। লিখেছিলেন নতুন অ্যাসাইমেন্টের জন্য তৈরি। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ওই ছবি দিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সিইও মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে চিঠি লিখে অভিযোগ জানায়।
গ্রাম থেকে শহর
News & Much More





