
শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের করিডর, চেম্বারের ফুটেজ সামনে আনার চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্লীলতাহানিকাণ্ডে বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করেছিলেন রাজ্যপাল বোস।
শুক্রবার তাকে কার্যত নাটক বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ করে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে, ক্ষমতা থাকলে তাঁর করিডর, চেম্বারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর মনে হয় সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। শুক্রবার ডায়মণ্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুর ট্রেজারির বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়েছে। সেখান থেকে বেরিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন।








