চোখের জলে মেয়ের কাজ, হত্যার বিচার চাইছেন বাবা-মা

0
202
CHOKHER JOLE MEYER KAJ HOTYAR BICHAR CHAICHEN BABA MAA
CHOKHER JOLE MEYER KAJ HOTYAR BICHAR CHAICHEN BABA MAA

আগামী বছর বিয়ে কথা ছিল, সেখানে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করতে বসে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা। রবিবার ছিল আরজি করের নিহত চিকিৎসকের শ্রাদ্ধানুষ্ঠান।

সকাল থেকেই সোদপুর নাটাগড়ে কার্যত বিষাদের যন্ত্রণা। প্রতিবেশীরাও মেনে নিতে পারছে না তাঁদের পাড়ার মেধামী মেয়েটার এমন পরিণতি। শুক্রবার রাতেও তাঁর মা-বাবার সঙ্গে কথা বলেছিল। ফোনে খাওয়াদাওয়া করে শুয়ে পড়তে বলেছিল। কিন্তু পরদিন সকালে মেয়ের এমন মর্মান্তিক পরিণতির কথা শুনতে হবে তা কল্পনাতেও ভাবতে পারেনি। রবিবার সেই কথাই বারবার কুড়ে কুড়ে খাচ্ছে তাঁর বাবা-মাকে। নিকট আত্মীয়স্বজনরা ছাড়াও রবিবার আদ্ধানুষ্ঠানে মৃত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন এলাকার বিধায়ক নির্মল ঘোষ। মেয়েকে তো আর ফিরে পাওয়া যাবে না, তবে হত্যার যেন বিচার হয়। এখন সেটাই চাইছেন তরুণীর বাবা-মা।