চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, একমাসেই আক্রান্ত ৮০০ পার

0
190
CHOKH RANGACHHE DENGI EK MASE E AKRANTO 800 PAR
CHOKH RANGACHHE DENGI EK MASE E AKRANTO 800 PAR
বর্ষা বাড়তেই রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। একমাসেই ৮৩৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে রাজ্যে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ১৬১।
সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মালদায়। সেখানে ৩১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং হুগলি। পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২০০-র কাছে। গতবছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ লাখ ছড়িয়েছিল। গতবছরের পরিস্থিতি যাতে আবার না ফেরে তা নিয়ে তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য দফতর।