
চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাজিমুল ইসলাম ওরফে জেসিবি, আমিরুলের পর এবার গ্রেফতার করা হয়েছে আব্দুল রউফ ও তাহেরুল ইসলাম।
ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের। এদের বাড়ি চোপড়ার লক্ষ্মীপুর এলাকায়। চোপড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার অভিযোগ পাওয়ার পরেই রবিবার রাতেই তাজিমুলকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতে আরও বুধা নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করে।
