চোপড়া থেকে আড়িয়াদহ, শাহ-র কাছে নালিশ শুভেন্দুর

0
159
amit shah er kache nalish suvendur
amit shah er kache nalish suvendur

চোপড়ার জেসিবি থেকে আড়িয়াদহের জয়ন্ত সিং। রাজ্যের আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে নালিশ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পেন ড্রাইভে করে একের পর এক ঘটনার ভিডিও ফুটেজও দিয়েছেন। রাজ্যের একের পর এক গণপিটুনির ঘটনার রিপোর্টও দিয়েছেন বিরোধী দলনেতা। মহিলাদের ওপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন। ভোট পরবর্তী হিংসার কথা জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ আক্রান্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারীর তরফে পবর। লোকসভা ভোটের ফল নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে সূত্রের খবর। চোপড়া, আড়িয়াদহ, কোচবিহার থেকে বাঁকড়া। একের পর এক তৃণমূল নেতাদের কুকীতির ভিডিও ফুটেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলে দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।