চোর সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে মার পটাশপুরে

0
351

প্রতিবেশীর সোনার হার চুরির সন্দেহে সিভিক ভলান্টিয়ারের সামনেই মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। প্রচন্ড মারে জ্ঞান হারিয়ে ফেলেন নির্যাতিতা।

এরপর পটাশপুর থানার পুলিশ গিয়ে গুরুতর আহত ওই মহিলাকে উদ্ধার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে। জানা গিয়েছে পটাশপুরের চকভবানী এলাকায় এক বৃদ্ধার সোনার হার চুরি হয়। এই ঘটনায় বৃদ্ধার পরিবার প্রতিবেশী ওই মহিলাকে সন্দেহ করেন। বিষয়টি গ্রামবাসীদের জানালে। তাঁরা ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জিজ্ঞাবাদের জন্য। অভিযোগ চুরির কথা অস্বীকার করলেও ছাড় দেওয়া হয়নি তাঁকে। বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। সেই সময় এক সিভিক ভলান্টিয়ার থাকলেও বাধা দেয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অমিত মালব্য। তিনি লিখেছেন আর জি কর কাণ্ডের পরেও হুঁশ ফেরেনি সরকারের। পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা বিভৎস চিত্র আবারও সামনে এসেছে।