গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Newsdesk ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে অনুদান প্রত্যাহার রাজ্যের

    ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে অনুদান প্রত্যাহার রাজ্যের

    0
    215
    CHATRO CHATRI DER TAB KINTE ANUDAN PROTYAHAR RAJJER
    CHATRO CHATRI DER TAB KINTE ANUDAN PROTYAHAR RAJJER
    ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে ১০ হাজার টাকা অনুদান প্রত্যাহার করে নিল নবান্ন।
    রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজ সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দফতর। ঠিক ছিল ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করেছে শিক্ষা দফতর। তবে কেন সিদ্ধান্ত বদল হয়েছে তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। বিষয়টি ফেসবুকে পোস্ট করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় লিখেছেন আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পথে নেমেছে। এই অবস্থায় আন্দোলনকে ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। কিন্তু আন্দোলনের চাপে পিছু হঠল সরকার। আপাতত তরুণের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।