ছাত্রদের বদলির দাবি মানল রাজ্য

0
130
chatro der bodlir dabi manlo swastha doptar
chatro der bodlir dabi manlo swastha doptar

ছাত্রদের দাবি মেনে বুধবার রাতেই প্রশাসনিক পর্যায়ের ব্যাপক রদবদল করল স্বাস্থ্যদফতর। সদ্য নিযুক্ত প্রিন্সিপাল ডাক্তার সুহৃতা পালকে বুধবার রাতে জরুরি বিজ্ঞপ্তি জারি করে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর।

সরানো হয়েছে এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কেও। একইসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে আরজি করের যে বিভাগে ডাক্তারি ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেই চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে। এর আগে বুধবার বুলবুল মুখোপাধ্যায়কে ডেকে জেরা করে সিবিআই। অন্যদিকে সন্দীপ ঘোষের উত্তরসূরি হিসেবে সুহৃতা পালের নাম ঘোষণা করা হলেও তিনি অফিসে না গিয়ে স্বাস্থ্যভবনে বসেই কাজ চালাচ্ছিলেন। এরই প্রতিবাদে বুধবার সকালে সিজিও থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত বিশাল পদযাত্রা জমায়েত করেন আর জি করের ডাক্তারি ছাত্রছাত্রীরা। দেওয়া হয় এক ঘণ্টার আল্টিমেটাম। কিন্তু তখন বিষয়টির নিষ্পত্তি না হলেও রাতে ছাত্রদের দাবি কার্যত মেনে নিয়েছে রাজ্য সরকার। এদিকে খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আর জি করের নিরাপত্তায় ২ কোম্পানি সিআইএসএফ নিয়োগ করা হচ্ছে। বৃহস্পতিবার থেকেই তারা দায়িত্ব নেবেন।